বিদেশি শেয়ারহোল্ডারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে বিদেশি

2026-09-01T19:59:19+00:00
2026-09-01T20:02:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বিদেশি শেয়ারহোল্ডারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৮:০২ পিএম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ছবি : সংগৃহীত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে বিদেশি শেয়ারহোল্ডারদের ঘোষিত বা অনুমোদিত লভ্যাংশ পাঠাতে সংশ্লিষ্ট কোম্পানিকে নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বা অনুমোদিত লভ্যাংশ পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়ডেন্স (ডিটিএ) সার্টিফিকেট নিতে হবে। এই সনদ পাওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠাতে হবে।


এ ছাড়া, স্থানীয় শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পর প্রিলিমিনারি ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে হবে।

সংশ্লিষ্ট কোম্পানির জন্য প্রতিবেদন দাখিলের সময়সীমাও বেঁধে দিয়েছে বিএসইসি। লভ্যাংশ পাঠানোর ৩০ দিনের মধ্যে ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট কমিশন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করতে হবে।

বিএসইসির এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ ও এর পরবর্তী প্রতিবেদন দাখিলের প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়সীমা কার্যকর হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   শেয়ারহোল্ডার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: