পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। মঙ্গলবার

2026-09-01T20:04:12+00:00
2026-09-01T20:04:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পার্বত্যমন্ত্রী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। ছবি : সময়ের আলো
পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যিনি কাজ করেন, তাঁর আলোচনা ও সমালোচনা থাকবে। আর যিনি কাজ করেন না, তাঁর আলোচনা-সমালোচনা কিছুই থাকবে না।


মন্ত্রী বলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত। তবে সংকট শুধু পার্বত্য অঞ্চলে নয়, সারা বাংলাদেশেই রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেশ কিছু মৌলিক সংকট রয়েছে। এসব সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে উপজেলা কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছেন। পাশাপাশি শিক্ষাসহ প্রতিটি খাতের উন্নয়নেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পার্বত্য চট্টগ্রাম  শান্তি-সম্প্রীতি  পার্বত্যমন্ত্রী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: