সিলেটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) জামিল আহমেদ শিষ (২০) নামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১

2026-09-01T20:12:25+00:00
2026-09-01T20:39:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৮:৩৯ পিএম
নিহত জামিল আহমেদ শিষ। ছবি : সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) জামিল আহমেদ শিষ (২০) নামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিওপির টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জামিল আহমেদ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনে মিনা টিলা বিওপিতে কর্মরত ছিলেন। 


পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরের কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   সিলেট  বিজিবি  বিজিবি সদস্য  মরদেহ উদ্ধার  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: