আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে ২ দশমিক ৯৭ বিলিয়ন (২৯৭ কোটি) ডলার রেমিট্যান্স এসেছে বলে জানা গেছে। আগের বছরের একই

2026-09-01T20:12:43+00:00
2026-09-01T20:12:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম 
সংগৃহীত ছবি
সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে ২ দশমিক ৯৭ বিলিয়ন (২৯৭ কোটি) ডলার রেমিট্যান্স এসেছে বলে জানা গেছে। আগের বছরের একই মাসের তুলনায় এ প্রবাহ ২২ দশমিক ৫ শতাংশ বেশি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,  ২০২৫ সালের আগস্ট মাসে দেশে ২ দশমিক ৬৮ বিলিয়ন (২৬৮ কোটি) ডলারের রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে, গত বছরের একই মাসের তুলনায় চলতি আগস্টে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৯ কোটি (২৯০ মিলিয়ন) মার্কিন ডলার।


তবে আগস্টসহ টানা তিন মাস দেশে আসা মাসিক রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। এর আগে জুনে ২ দশমিক ৮২ বিলিয়ন এবং জুলাইয়ে ২ দশমিক ৮৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আগস্ট  রেমিট্যান্স  ডলার 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: