নাগেশ্বরীতে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালিব নামে সহকারী এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) উপজেলার

2026-09-01T20:22:52+00:00
2026-09-02T12:55:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাগেশ্বরীতে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১২:৫৫ পিএম
অভিযুক্ত আব্দুল মোতালিব। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালিব নামে সহকারী এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আব্দুল মোতালেব উপজেলার দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, সোমবার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী বাথরুমে গেলে সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায়। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী বের হয়ে এসে বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়।


পরে এ বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা।

পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, গ্রেফতার শিক্ষক মোতালেবকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিক্ষার্থী থানা হেফাজতে আছে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   নাগেশ্বরী  ধর্ষণ  অভিযোগ  শিক্ষক গ্রেফতার  সময়ের আলো  কুড়িগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: