রাজধানীতে ঋণ পরিশোধ করতে না পারায় ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসায় ঋণ পরিশোধ করতে না পেরে রুহুল আমিন শেখ (২৬) নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১

2026-09-01T20:49:51+00:00
2026-09-01T20:51:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
রাজধানীতে ঋণ পরিশোধ করতে না পারায় ব্যবসায়ীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৮:৫১ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসায় ঋণ পরিশোধ করতে না পেরে রুহুল আমিন শেখ (২৬) নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সারে ৪টার দিকে কামরাঙ্গীরচর আলীনগর বর্ন বিদ্যালের সামনের বাসা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কামরাঙ্গিরচর থানার উপ পরিদর্শক (এসআই) জিহাদ মাহমুদ নাহিদ জানান, রুহুল আমিনের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার মাধাকান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ শেখ। পরিবারের সাথে কামরাঙ্গীরচর আলীনগরের বাসায় ভাড়া থাকতো এবং কাপড়ের ব্যবসা করতো।


তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে বিকাল সোয়া ৩টার মধ্যে যে কোন সময় বাসায় ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বিকালে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মৃত রুহুল আমিন কাপড়ের ব্যাবসা করতেন। তিনি ব্যাংক থেকে ১০লক্ষ্য টাকা ঋণ নিয়েছিলেন। এছাড়া অন্যান্য ব্যবসায়ীরাও তার কাছে টাকা পেত। ব্যাবসার মন্দার কারণে ব্যাংকের কিস্তির টাকা বাকি হয়ে যায়। 

এছাড়া অন্য ব্যবসায়ীদেরও টাকা দিতে পারছিল না। ব্যাংক ও অন্য ব্যবসায়ীরা টাকার জন্য চাপ দিতে থাকে। এসব কারণে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  ঋণ পরিশোধ  করতে না পারায় ব্যবসায়ীর আত্মহত্যা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: