আট বছর পর ওসমানী বিমানবন্দরে উড়ল নিয়মিত ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

প্রায় আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এর মধ্য দিয়ে সিলেট-মাস্কাট রুটে সরাসরি

2026-09-01T22:42:41+00:00
2026-09-01T22:42:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
আট বছর পর ওসমানী বিমানবন্দরে উড়ল নিয়মিত ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১০:৪২ পিএম
আট বছর পর ওসমানী বিমানবন্দরে উড়ল নিয়মিত ফ্লাইট । ছবি : সংগৃহীত
প্রায় আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এর মধ্য দিয়ে সিলেট-মাস্কাট রুটে সরাসরি বিমান যোগাযোগ আবারও চালু হলো।

মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে মাস্কাট থেকে সিলেটে অবতরণ করে ওমানভিত্তিক এয়ারলাইন্স সালাম এয়ারের একটি ফ্লাইট। ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছানোর পর ওয়াটার ক্যাননের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। 

সালাম এয়ার জানিয়েছে, সিলেট-মাস্কাট রুটে সপ্তাহে তিন দিন, শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে এ রুটের ভাড়া শুরু হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা থেকে। 

নতুন এই রুট চালুর ফলে সিলেটের যাত্রীরা মাস্কাট হয়ে সালাম এয়ারের নেটওয়ার্কের ৪৪টি আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন। শিগগিরই এই নেটওয়ার্কে আরও একটি গন্তব্য যুক্ত হয়ে সংখ্যা ৪৫-এ উন্নীত হওয়ার কথা রয়েছে। 

সালাম এয়ারের জিএসএ লতিফ শাহরিয়ার জাহেদী বলেন, সিলেট থেকে সরাসরি মাস্কাট ফ্লাইট চালুর ফলে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের মানুষের আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি মাস্কাটকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হবে। 


এদিকে সিলেট-দুবাই রুটেও আবার সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে ফ্লাইদুবাই। একই রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে এয়ার অ্যারাবিয়াও। 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ফিরে আসা সিলেটের বিমান যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। নতুন আন্তর্জাতিক রুট চালু হলে প্রবাসীদের যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। 

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ বিরতির পর বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হওয়ায় সিলেটের আন্তর্জাতিক বিমান যোগাযোগে নতুন গতি আসতে পারে। বিশেষ করে বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ওসমানী বিমানবন্দর  নিয়মিত ফ্লাইট  সিলেট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: