খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত

2026-09-02T02:52:58+00:00
2026-09-02T02:52:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫২ এএম 
খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি। ছবি : সংগৃহীত
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে আসতে থাকা ফেরির সঙ্গে মাঝনদীতে সংঘর্ষ ট্রলারটির হয়। এসময় চলন্ত ফেরি বন্ধ করে দেন চালক। 

যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়। 


প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ট্রলারে ৩০-৩৫ জন যাত্রী ছিল। মাঝনদীতে ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এরপর যাত্রীরা নদীতে পড়ে যায়। স্থানীয় মাঝিরা বিষয়টি টের পেয়ে ট্রলার নিয়ে মানুষ উদ্ধারে ছুটে যান। তবে কারো কোনো ক্ষতি হয়নি।

রূপসা নৌফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের সঙ্গে উদ্ধার কর্মকাণ্ডে যোগ দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   খুলনা  ফেরি  ট্রলারডুবি  যাত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: