বিরতির পর কারিনা কাপুর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

গত দুই বছরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ভক্তরা মুখিয়ে থাকলেও প্রেক্ষাগৃহে নেই তার কোনো সিনেমা।

2026-09-02T04:05:08+00:00
2026-09-02T04:05:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিরতির পর কারিনা কাপুর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ এএম 
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ছবি : সংগৃহীত
গত দুই বছরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ভক্তরা মুখিয়ে থাকলেও প্রেক্ষাগৃহে নেই তার কোনো সিনেমা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ৪৫ বছর বয়সি এই তারকার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দায়রা’। এটি পরিচালনা করেছেন ‘তালভার’ ও ‘রাজি’র নির্মাতা মেঘনা গুলজার। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।

‘দায়রা’তে কারিনাকে দেখা যাবে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার ভূমিকায়। সিনেমায় তার সহশিল্পী দক্ষিণি তারকা পৃথ্বীরাজ সুকুমারন। তিনি অভিনয় করেছেন ডিসিপি রমন কুমার চরিত্রে। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। সত্যি ঘটনায় অনুপ্রাণিত এই থ্রিলারের গল্পে দেখা যাবে, নিখোঁজ এক কিশোরীর ঘটনা নিয়ে পুলিশের তদন্ত।

Advertisement
কারিনা জানিয়েছেন, মেঘনা গুলজারের সঙ্গে কাজ করার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল— চরিত্র সম্পর্কে দর্শকের প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলা। ডিসিপি চরিত্র তাকে অভিনয়ের এমন একটি জায়গায় নিয়ে গেছে, যা আগে খুব একটা অন্বেষণ করেননি।

সম্প্রতি ‘দায়রা’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। অলিভ রঙের কো-অর্ড সেট, হিল জুতো, খোলা চুল, আর হালকা মেকআপে বেশ স্নিগ্ধ লুকেই দেখা যায় অভিনেত্রীকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিচ্ছিলেন কারিনা।


এ সময় ছবি তোলার জন্য বিভিন্ন দিক থেকে তাকে ডাকছিলেন ছবি শিকারিরা। কখনো ডানে, কখনো বাঁদিক থেকে, আর এতেই কারিনা বিরক্ত হয়ে ধমক দেন পাপারাজ্জিদের। ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী বলেন, কখনো এদিক, কখনো ওদিক— আমি তো হিল পরে আছি। বুঝিয়ে দিলেন হিল জুতা পরে হাঁটতে অসুবিধা হচ্ছে তার। কারিনার এই কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সামাজিক মাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। 

২০২৪ সালে কারিনার তিনটি সিনেমা মুক্তি পায়— ‘ক্রু’, ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ এবং ‘সিংঘাম অ্যাগেইন’। দুই বছর পর ‘দায়রা’ নিয়ে ফিরছেন তিনি। কারিনার হাতে এখন বেশ কিছু প্রকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে সঞ্জয়লীলা ভানসালির প্রযোজনায় ধানুশের সঙ্গে একটি সিনেমা। গত দুই বছরে কারিনার জীবনের বড় অংশ কেটেছে দুই ছেলে তৈমুর ও জেহকে ঘিরে। সন্তানদের স্কুল, খেলাধুলা ও দৈনন্দিন জীবনে সময় দেওয়ার পাশাপাশি পরিবারকে নিয়ে একাধিকবার ছুটিতে গেছেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   বিরতি  কারিনা কাপুর  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: