আলিয়াঁস ফ্রঁসেজে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

কন্যা জায়া জননী ডেস্ক

আনন্দ সময়

নারীর একান্ত অনুভূতি, জীবনসংগ্রাম, স্মৃতি এবং ঐতিহ্যকে নিজস্ব শিল্পের ভাষায় তুলে ধরতে ধানমন্ডির আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু

2026-09-02T04:06:25+00:00
2026-09-02T04:06:25+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আলিয়াঁস ফ্রঁসেজে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’
কন্যা জায়া জননী ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ এএম 
ছবি : সংগৃহীত
নারীর একান্ত অনুভূতি, জীবনসংগ্রাম, স্মৃতি এবং ঐতিহ্যকে নিজস্ব শিল্পের ভাষায় তুলে ধরতে ধানমন্ডির আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বিশেষ দলগত শিল্প প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’। সমসাময়িক একঝাঁক নারী শিল্পীর সৃজনশীলতায় সেজেছে এই প্রদর্শনী, যার মূলে রয়েছেন শিল্পী ফারেহা জেবার।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা এবং শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসির ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ।

Advertisement
এই প্রদর্শনীর মূল আকর্ষণ ‘আর্টিস্ট বুকস’ বা শিল্পীর নিজস্ব বই এবং চিত্রকর্ম। বইকে শুধু পড়ার মাধ্যম হিসেবে নয়, বরং ব্যক্তিগত ও সাংস্কৃতিক ইতিহাসের খণ্ডাংশ সংরক্ষণের এক অন্তরঙ্গ শিল্প-পরিসর হিসেবে ব্যবহার করেছেন নারী শিল্পীরা। চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, টেক্সটাইল, সেলাই ও নানা সংগৃহীত উপকরণের সাহায্যে তারা প্রকাশ করেছেন স্মৃতি, পরিচয়, হারানো অনুভূতি ও আকাঙ্ক্ষার গল্প।


প্রদর্শনীতে মূল দলীয় শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন এষা আহমেদ, ফৌজিয়া মাহিন চৌধুরী, কাজমিন সামিয়া, সুলেখা চৌধুরী, সুমনা আক্তার ও সুরভী আক্তার। দীর্ঘ এক বছর ধরে এই ভাবনায় কাজ করেছেন তারা। পাশাপাশি নিজস্ব শিল্পভাবনা নিয়ে অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন আলিয়া কামাল, অর্পিতা সিংহ, মাহমুদা সিদ্দিকা, রাফিয়া মাহজাবীন, ঋতুপর্ণা সাহা ও ভেনিসা কায়সার।

আনটোল্ড স্টোরি দর্শকদের আহ্বান জানায় নিজেদের জীবনের না-বলা গল্পের সঙ্গে অন্য শিল্পীর অভিজ্ঞতার মেলবন্ধন খোঁজার।

এই প্রদর্শনীটি ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি   
  বিষয়:   আলিয়াঁস ফ্রঁসেজ  প্রদর্শনী  আনটোল্ড স্টোরি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: