গ্যাস সংকট, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় গ্যাস সংকটের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার এসএনএস

2026-09-02T09:20:30+00:00
2026-09-02T09:20:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গ্যাস সংকট, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ এএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় গ্যাস সংকটের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার এসএনএস সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই তীব্র সংকট ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পে গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা রাত ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এর ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে ভালুকা মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে চালকরা মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে মহাসড়ক থেকে সরে দাঁড়ালে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।


আন্দোলনরত অটোরিকশা চালক মান্নান মিয়া জানান, গ্যাস সংকটের কারণে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে, যার ফলে দৈনিক আয় না থাকায় পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এই সংকট নিরসন না করা হলে চালকরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধের ফলে মানুষের সাময়িক ভোগান্তি তৈরি হয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করায় চালকরা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   গ্যাস সংকট  রাত  ঢাকা-ময়মনসিংহ  মহাসড়ক অবরোধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: