ঘরে বসে সহজেই বানিয়ে ফেলুন নারিকেলের নাড়ু

সময়ের আলো ডেস্ক

ফিচার

নারিকেলের নাড়ু খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে পূজার মৌসুমে নাড়ুর গন্ধে যেন চারপাশ ভরে উঠে। খাবারটি যদি আপনারও পছন্দের

2026-09-02T11:33:35+00:00
2026-09-02T12:13:23+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ফিচার
ঘরে বসে সহজেই বানিয়ে ফেলুন নারিকেলের নাড়ু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১২:১৩ পিএম
নারকেলের নাড়ু। ছবি : সংগৃহীত
নারিকেলের নাড়ু খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে পূজার মৌসুমে নাড়ুর গন্ধে যেন চারপাশ ভরে উঠে। খাবারটি যদি আপনারও পছন্দের হয়, তাহলে জেনে নিন, কীভাবে ঘরে বসে সহজেই বানিয়ে ফেলবেন নারিকেলের নাড়ু।

উপকরণ 
 -২ টি নারিকেল মিহি করে কোড়ানো
 -ঘন দুধ ১ কাপ
 -১ চা চামচ এলাচ গুঁড়ো
- চিনি আধা কেজি
-পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ
 -কয়েকটি দারুচিনির টুকরো 


প্রণালী
প্রথমে নারিকেল মিহি করে কোড়াতে হবে। এবার একটি পাত্রে অল্প ঘি দিয়ে তা গরম করে নিয়ে কোড়ানো নারিকেল, চিনি ও দুধ ভালো করে মিশিয়ে চুলায় দিন। এরপর দারুচিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। নারিকেলের সঙ্গে পেস্তা বাদামের মিহি কুঁচি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর মাঝারি আঁচে ভাজতে থাকুন। বার বারই নাড়ুন যাতে তলায় লেগে না যায়।  কড়াই নন-স্টিকি হলে ভালো হয়, তাহলে তলায় লেগে যাবে না। ভাজতে ভাজতে নরম ও আঠালো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

তারপর নারিকেলের মিশ্রণ থেকে দারুচিনিগুলো বেছে ফেলে দিন। সহনীয় গরম থাকতে থাকতে হাতের তালুতে অল্প ঘি মেখে মিশ্রণটির ছোট ছোট গোল বল বানিয়ে ফেলুন। নাড়ু বানানো হয়ে গেলে তা পোক্ত হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন। পরে বের করে পরিবেশন করুন।

সময়ের আলো/মহু

  বিষয়:   রেসিপি  নারিকেল  নাড়ু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: