ত্বক ও চুলের যত্নে নারিকেলের দুধ

সময়ের আলো ডেস্ক

ফিচার

রান্নায় ব্যবহারের পাশাপাশি সৌন্দর্যচর্চাতেও নারিকেলের দুধের বেশ কদর রয়েছে। প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, মিনারেল ও বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ নারিকেলের দুধ

2026-09-02T12:44:02+00:00
2026-09-02T12:50:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
ত্বক ও চুলের যত্নে নারিকেলের দুধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১২:৫০ পিএম
নারিকেলের দুধ দিয়ে ত্বকের যত্ন। ছবি : সংগৃহীত
রান্নায় ব্যবহারের পাশাপাশি সৌন্দর্যচর্চাতেও নারিকেলের দুধের বেশ কদর রয়েছে। প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, মিনারেল ও বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ নারিকেলের দুধ ত্বকের যত্নের পাশাপাশি চুলের সৌন্দর্য ধরে রাখতেও সহায়ক। এ কারণেই বিভিন্ন স্কিন ও হেয়ার কেয়ার পণ্যে নারিকেলের দুধের ব্যবহার দেখা যায়। 

ত্বক ও চুলের যত্নে নারিকেলের দুধ

Advertisement

চুলকে নরম ও মসৃণ করতে
নারিকেলের দুধ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যায়। শ্যাম্পুর সঙ্গে সমপরিমাণ নারিকেলের দুধ মিশিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এতে ময়লা দূর হওয়ার পাশাপাশি চুল নরম ও সিল্কি হতে সাহায্য করবে। আবার শ্যাম্পু করার পর নারিকেলের দুধের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি ফ্রিজি ভাব কমিয়ে চুলকে ঝরঝরে রাখতে সহায়তা করে এবং চুল পড়াও কমাতে সাহায্য করতে পারে।

রুক্ষ ও ফাটা চুলের যত্নে
ফ্রেশ নারিকেলের দুধ চুলের আর্দ্রতা জোগাতে সাহায্য করে। নারিকেলের দুধ নিয়ে ৪-৫ মিনিট আলতোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এরপর প্রায় ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষতা ও আগা ফাটার সমস্যা কমাতে এটি সহায়ক হতে পারে।


অকালপক্ব চুলের যত্নে
চুল অকালেই পেকে যাওয়ার সমস্যা নিয়ে যারা চিন্তিত, তারা এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। সমপরিমাণ নারিকেল তেল, আমলা পেস্ট ও নারিকেলের দুধ ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন এবং পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি চুল পাকার প্রবণতা কমাতে এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করতে পারে।

শুষ্ক ত্বক নরম করতে
হাত-পায়ের শুষ্কতা কমিয়ে ত্বককে নরম ও মসৃণ রাখতে গোসলের পানিতে ১ কাপ গোলাপের পাপড়ি, আধা কাপ গোলাপজল ও ১ কাপ নারিকেলের দুধ মিশিয়ে নিতে পারেন। এর নিয়মিত ব্যবহার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করবে। এছাড়া, অতিরিক্ত শুষ্ক ত্বকের ক্ষেত্রে নারিকেলের দুধ কিছুক্ষণ মুখে আলতোভাবে ম্যাসাজ করে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন।


রোদে পোড়া ত্বকের যত্নে
ত্বকের রোদে পোড়া দাগের জন্য নারিকেলের দুধ ব্যবহার করা যেতে পারে। নারিকেলের দুধের সঙ্গে মধু মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে প্রায় ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। বাইরে থেকে ফিরে রোদে পোড়া জায়গায় নারিকেলের দুধ আলতোভাবে ম্যাসাজ করাও যেতে পারে।

ত্বকের শুষ্কতা ও বিভিন্ন সমস্যায়
নারিকেলের দুধে থাকা প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই একজিমা, ডার্মাটাইটিসের মতো শুষ্কতাজনিত ত্বকের সমস্যায় এটি উপকারী হতে পারে।


ত্বকের তারুণ্য ধরে রাখতে
ত্বকের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বজায় রাখতে নারিকেলের দুধ ব্যবহার করা যেতে পারে। এতে ভিটামিন সি ও কপার রয়েছে, যা ত্বকের বার্ধক্যজনিত পরিবর্তন ধীর করতে সহায়ক। খাবারে নারিকেলের দুধ অন্তর্ভুক্ত করার পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার করলে রিংকেল, ফাইন লাইন ও দাগের মতো বার্ধক্যজনিত সমস্যার উপস্থিতি কমাতে সহায়তা করতে পারে।


মেকআপ রিমুভার হিসেবে
প্রাকৃতিকভাবে মেকআপ পরিষ্কার করতেও নারিকেলের দুধ ব্যবহার করা যায়। ১ টেবিল চামচ নারিকেলের দুধের সঙ্গে ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে তুলার সাহায্যে মুখ ও চোখের মেকআপ আলতোভাবে পরিষ্কার করুন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।

ঘরে নারিকেলের দুধ তৈরির পদ্ধতি

প্রথমে নারিকেল সংগ্রহ করে, তা ভালোভাবে কোড়ান। তারপর একটি হিটপ্রুফ বাটিতে ১ কাপ নারিকেল কুঁচি ও দেড় কাপ গরম পানি নিন। চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নারিকেলের দুধ আলাদা করে নিন। এরপর দুধটি সংরক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন।

সময়ের আলো/মহু

  বিষয়:   ত্বক  চুল  নারিকেল  দুধ  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: