‘হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের

2026-09-02T14:33:10+00:00
2026-09-02T14:36:32+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ২:৩৬ পিএম
ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

Advertisement

রাষ্ট্রদূত বলেন, ‘হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা পাবে না। মক্কা প্যাক্ট নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই, সদস্য দেশ থেকে আমন্ত্রণ এলে এতে যুক্ত হবে তেহরানও।’

জলিল রহিমি জাহানাবাদি বলেন, ‘ইরানবিরোধী কোনো জোট নয় মক্কা প্যাক্ট, এটি নিয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানায় তেহরান।’

উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। প্রায়ই হরমুজে চলাচলকারী জাহাজে হামলার খবর আসছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   হরমুজ প্রণালি  বাংলাদেশি  জাহাজ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: