ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে ২৬ সদস্যের দল ঘোষণা ভারতের

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। কোচ খালিদ জামিলের

2026-09-02T16:57:49+00:00
2026-09-02T16:57:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে ২৬ সদস্যের দল ঘোষণা ভারতের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম 
ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে ২৬ সদস্যের দল ঘোষণা ভারতের
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। কোচ খালিদ জামিলের দলে জায়গা পেয়েছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের আট ফুটবলার। তবে ডুরান্ড কাপের সেরা গোলরক্ষক বিশাল কাইথকে রাখা হয়নি দলে।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি কঠিন প্রীতি ম্যাচ খেলবে ভারত। প্রথমে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে তারা। এরপর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত।

এই ম্যাচগুলো সামনে রেখে ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

ভারতের ২৬ সদস্যের দলে ইস্টবেঙ্গল থেকে আছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং ফরোয়ার্ড এডমুন্ড লালরিনডিকা। মোহনবাগান থেকে সুযোগ পেয়েছেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং।

গোলরক্ষকদের মধ্যে আরও রয়েছেন আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু ও সোম কুনার।


ডিফেন্ডার হিসেবে আছেন অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, পরমবীর ও রিকি মিতেই।

মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং ও সাহাল আব্দুল সামাদকে রাখা হয়েছে।

ফরোয়ার্ড লাইনে এডমুন্ড লালরিনডিকার সঙ্গে রয়েছেন ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে ২৬ সদস্যের দল ঘোষণা ভারতের 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: