বেড়াতে এসে বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশে স্বজনদের বাড়ি বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোল চেকপোস্টে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে গৌতম মিস্ত্রি (৫৫) নামের ভারতীয় পাসপোর্টযাত্রীর

2026-09-02T18:18:51+00:00
2026-09-02T18:18:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেড়াতে এসে বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশে স্বজনদের বাড়ি বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোল চেকপোস্টে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে গৌতম মিস্ত্রি (৫৫) নামের ভারতীয় পাসপোর্টযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গৌতম মিস্ত্রি কলকাতার ৭৮/১ কালিয়ানগর সূর্য সেন পল্লী এলাকার রমনী মিস্ত্রির ছেলে। তার পাসপোর্ট নম্বর T-3361611।

নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট তারা বেনাপোল রুট দিয়ে বাংলাদেশের বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘ ১২ দিন বেড়ানো শেষে আজ সকালে নিজ দেশ ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে পৌঁছান। কিন্তু বাস থেকে নামার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতীয় এক যাত্রী বেনাপোলে এসে মারা যাওয়ার খবর পেয়েছেন এবং নিহতের স্ত্রী ইমিগ্রেশন দফতরে যোগাযোগ করেছেন। ভারতীয় হাইকমিশনের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত লাশ হস্তান্তর করা হবে।

সময়ের আলোা/এসএকে
  বিষয়:   বেনাপোল  ভারত  পর্যটক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: