হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৮

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৩৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি

2026-09-02T18:31:49+00:00
2026-09-02T18:31:49+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৮
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৩৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ অটোরিকশার আট যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন পরীক্ষার্থী সিএনজি চালিত অটোরিকশায় হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো গ-১৩-২৬২৫) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাচালক এরশাদসহ কয়েকজন গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক এরশাদের মৃত্যু হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে এরশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাটহাজারী  প্রাইভেটকার  সিএনজি  সংঘর্ষ  চালক  নিহত  আহত  সময়ের আলোে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: