ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেল অটোচালকের, আহত ৩

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় ট্রাক ও তেলের ট্যাংকলরির রেষারেষির মধ্যে পড়ে ইজিবাইকচালক শহিদুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা তিন

2026-09-02T21:32:42+00:00
2026-09-02T21:32:42+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেল অটোচালকের, আহত ৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের বোদায় ট্রাক ও তেলের ট্যাংকলরির রেষারেষির মধ্যে পড়ে ইজিবাইকচালক শহিদুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে।

Advertisement
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তিন যাত্রী নিয়ে পঞ্চগড় শহর থেকে বোদা বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল। পথে নাজিরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল একটি দ্রুতগতির তেলের ট্যাংকলরি।

এ সময় ট্যাংকলরিটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক শহিদুল রাস্তায় ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তাঁর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাক ও ট্যাংকলরির চালকেরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ সময় স্থানীয়দের সহায়তায় ইজিবাইকের তিন যাত্রীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ট্যাংকলরি  প্রাণ গেল  অটোচালক  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: