জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা ভাঙতে যৌথ অভিযান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের ‘নিরাপদ আস্তানা’ হিসেবে পরিচিত সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য

2026-09-03T00:27:18+00:00
2026-09-03T00:27:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা ভাঙতে যৌথ অভিযান
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এএম 
সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের ‘নিরাপদ আস্তানা’ হিসেবে পরিচিত সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়। 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে  ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলীনগর ও ছিন্নমূল এলাকায় চলে এ বিশেষ অভিযান। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

জেলা পুলিশ জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেয়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা। 


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই সন্ত্রাসী বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জঙ্গল সলিমপুর  অপরাধী  আস্তানা  যৌথ অভিযান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: