জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে কোনো কমিটির সভাপতির পদেই বিরোধী দলের কোনো সংসদ

2026-09-03T02:09:30+00:00
2026-09-03T02:09:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ এএম 
জাতীয় সংসদে ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে কোনো কমিটির সভাপতির পদেই বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম প্রস্তাবগুলো উত্থাপন করেন।

গঠিত কমিটিগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষা মন্ত্রণালয়ের সভাপতি কুমিল্লা-২ আসনের মো. সেলিম ভূঁইয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সেলিমা রহমান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাপতি হয়েছেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাপতি টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী।


এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতি কলিম উদ্দিন আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মোহাম্মদ আমানউল্লাহ আমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আলহাজ্ব জি কে গাউস, ভূমি মন্ত্রণালয়ের নাসের রহমান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রফিকুল ইসলাম জামাল।

এর আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আসনের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিত্বের দাবি জানিয়েছিলেন। কমিটি গঠনের পর বিরোধীদলীয় উপনেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে বিরোধী দলের সদস্যসংখ্যার অনুপাতে কমিটির সদস্যপদে ২৬% প্রতিনিধিত্বের বিষয়ে সরকারি দলের সঙ্গে সমঝোতা হলেও সভাপতির পদে বিরোধী দলকে কোনো প্রতিনিধিত্ব দেওয়া হয়নি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলের সদস্যদের আসনের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতি করার কোনো বাধ্যবাধকতা নেই।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জাতীয় সংসদ  স্থায়ী কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: