চলচ্চিত্রে ফিরছেন তৌকীর আহমেদ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের অন্যতম গুণী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায়। প্রায় ১০ বছর পর নির্মাতা স্বপন আহমেদ

2026-09-03T03:30:57+00:00
2026-09-03T03:30:57+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
চলচ্চিত্রে ফিরছেন তৌকীর আহমেদ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ এএম 
গুণী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। ছবি : সংগৃহীত
দেশের অন্যতম গুণী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায়। প্রায় ১০ বছর পর নির্মাতা স্বপন আহমেদ নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন সিনেমা। 

‘দ্য অরেঞ্জ’ শিরোনামের এই নতুন সিনেমাতেই দেখা যাবে তৌকীরকে। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা, নির্মাতা দুজনেই। বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ফ্রান্সের চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘পথের বন্ধু’।

Advertisement
ফ্রান্সে গিয়ে একজন বাংলাদেশি প্রবাসী নিখোঁজ হয়ে যায়। অনেক বছর পর তার খোঁজে ফ্রান্সে যায় তার মেয়ে। হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে ফেরার গল্প নিয়েই সিনেমা। 

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তৌকীর আহমেদ জানান, ‘আমি যে ধরনের সিনেমা নির্মাণ করে থাকি বা কাজ করতে পছন্দ করি, এটিও তেমন একটি সিনেমা বলেই অভিনয়ে আগ্রহী হয়েছেন। চলচ্চিত্র মানুষকে ভাবাতে পারে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে, প্রশ্ন করতে পারে। যতটা মনে হয়েছে এটি তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে।’

এদিকে এই সিনেমায় তৌকীর আহমেদ ছাড়া আরও অভিনয় করতে যাচ্ছেন এই প্রজন্মের দুই অভিনেতা-অভিনেত্রী। তারা হলেন— ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।

 
নির্মাতা স্বপন আহমেদ বলেন, ‘আমরা একটি গল্প বলার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে, যা বাংলাদেশি দর্শক ও ডায়াসপোরাকে দারুণভাবে কানেক্ট করবে। ধীরে ধীরে আমাদের সেই চেষ্টাটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আশা করছি সিনেমাটি সবার মন জয় করতে পারবে।’

জানা গেছে, সেপ্টেম্বরে ফ্রান্সে শুরু হবে দ্য অরেঞ্জের শুটিং। সিনেমার অধিকাংশই ফরাসি কাস্ট অ্যান্ড ক্রু। বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

প্রসঙ্গত, এ বছর নিজের জন্মদিনে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। এখানে বলে রাখা ভালো, প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনয়ের বাইরে সাতটি চলচ্চিত্র ও চারটি মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন তৌকীর আহমেদ।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   চলচ্চিত্র  তৌকীর আহমেদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: