দেশে ফিরেই ব্যস্ততায় শাকিব খান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার খ্যাত চিত্রনায়ক শাকিব খান প্রায় দুই মাস পর ফিরলেন ঢাকায়। গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন

2026-09-03T03:34:56+00:00
2026-09-03T03:34:56+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দেশে ফিরেই ব্যস্ততায় শাকিব খান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ এএম 
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার খ্যাত চিত্রনায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার খ্যাত চিত্রনায়ক শাকিব খান প্রায় দুই মাস পর ফিরলেন ঢাকায়। গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। প্রায় দুই মাসের সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু দায়িত্বও সামলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই সফর শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়তে যাচ্ছেন তার হাত থাকে কাজগুলো নিয়ে।

জানা গেছে, আগামী সপ্তাহে তার অভিনীত ‘সোলজার’ সিনেমার বাকি থাকা কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এই কাজ শেষ করেই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিতব্য নতুন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি শুরু করবেন তিনি। 

Advertisement
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই নিজের এই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। ‘বরবাদ’ সিনেমার সফলতার পর শাকিব খান ও মেহেদী হাসান হৃদয় জুটির এই নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেশ তুঙ্গে। 

তবে এই সিনেমায় শাকিব খানের নায়িকা কে হতে যাচ্ছেন সে বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থা বা পরিচালক মুখ না খুললেও বিভিন্ন সূত্রে জানা গেছে কলকাতার নায়িকা ইধিকা পাল আবারও জুটি বাঁধতে যাচ্ছেন শাকিবের বিপরীতে এই সিনেমায়। তা ছাড়া আরও একজন নায়ক থাকতে পারেন এই সিনেমায়। সেটি অবশ্য বাংলাদেশের কেউ হবেন বলেই নিশ্চিত হওয়া গেছে।


আগামী বছরের ঈদুল ফিতরকে লক্ষ্য করে সিনেমাটির প্রস্তুতি চলছে। বরবাদের মতো নতুন সিনেমাটিও হতে যাচ্ছে অ্যাকশনধর্মী। তবে গল্প ও চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছেন না পরিচালক। 

সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন শুটিংয়ের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে দীর্ঘ সময় এই নায়কের যুক্তরাষ্ট্রে সফরে থাকা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও বাস্তবে শাকিব খানের জন্য অবশ্য নতুন কিছু নয়। তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। তাই বছরের নির্দিষ্ট একটি সময় তাকে সেখানে অবস্থান করতে হয়। এবারের দুই মাসের সফরেও সেই বিষয়টি বিবেচনায় ছিল।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   দেশ  ব্যস্ততা  শাকিব খান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: