রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি

2026-09-03T11:30:33+00:00
2026-09-03T11:30:33+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

Advertisement
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২২ জন, ওয়ারীতে ৩৯ জন, মতিঝিলে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬২ জন, মিরপুরে ১৪৪ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।


আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: