নড়াইলে পাচারকালে ৪০ বস্তা সার জব্দ

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৪০ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করা হয়েছে। স্থানীয়রা গাড়িটি আটক করে প্রশাসন

2026-09-03T12:56:13+00:00
2026-09-03T12:56:13+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে পাচারকালে ৪০ বস্তা সার জব্দ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম 
ছবি : সময়ের আলো
নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৪০ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করা হয়েছে। স্থানীয়রা গাড়িটি আটক করে প্রশাসন ও পুলিশকে খবর দেওয়ার পর সারগুলো জব্দ করা হয়। পরে ন্যায্য মূল্যে স্থানীয় কৃষকদের কাছে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ‘ভিট বটতলা’ থেকে সারবোঝাই নসিমনটি আটক করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

Advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, নসিমনে করে অবৈধভাবে সার নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িটি আটক করেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সারসহ নসিমনটি জব্দ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, নড়াইল সদর উপজেলার ফেদি বাজার থেকে কেনা ৪০ বস্তা সার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারের সাব-ডিলার মো. আলিম শেখের দোকানে নেওয়া হচ্ছিল। আলিম শেখ লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।


অভিযোগের বিষয়ে সাব-ডিলার আলিম শেখ বলেন, ‘আমি জামায়াতে ইসলামের একজন সমর্থক। এলাকায় সারের তীব্র সংকট ছিল এবং আমার দোকানেও সার ছিল না। তাই কৃষকদের কথা ভেবে ফেদি বাজারের ৪-৫টি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে নিয়ে আসছিলাম। পথিমধ্যে স্থানীয়রা গাড়িটি আটক করে।’

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে সার ও নসিমন জব্দ করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সারসহ গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে কৃষি ও কৃষকদের স্বার্থে এলাকায় কালোবাজারে সার বিক্রি ও পাচার বন্ধে প্রশাসনের কঠোর ও নিরবচ্ছিন্ন নজরদারি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নড়াইল  পাচারকাল  ৪০ বস্তা  সার  জব্দ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: