প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৪:৩৫ পিএম
ডা. শফিকুর রহমান ও মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিরোধীদলীয় এই নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও অগ্রগতির বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রসমূহ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে মোহাম্মদ সুহাদা ওসমান জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা ও রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
সময়ের আলো/মহু