বিএনপির নতুন দায়িত্ব পেলেন এ্যানি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং

2026-09-03T17:36:28+00:00
2026-09-03T17:36:28+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপির নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।


কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্বাচনী প্রক্রিয়ায় কমিটিটি সমন্বয় ও পর্যালোচনার দায়িত্ব পালন করবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিএনপি  দায়িত্ব  এ্যানি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: