ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, হুজুরকে মারধর করে পুলিশে দিলো এলাকাবাসী

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার বড় হুজুর আবুল কালাম আজাদকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ

2026-09-03T19:07:51+00:00
2026-09-03T19:10:41+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, হুজুরকে মারধর করে পুলিশে দিলো এলাকাবাসী
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৭:১০ পিএম
এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার বড় হুজুর আবুল কালাম আজাদকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনাকে কেন্দ্র করে চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ওই মাদরাসায় এ ঘটনা ঘটে।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটিতে পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন শাখা রয়েছে। মহিলা মাদরাসার আবাসিক শাখায় শতাধিক ছাত্রী লেখাপড়া করে। দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ প্রায় ১৫ বছর ধরে ওই মাদরাসায় বড় হুজুর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী মাহফুজা খাতুনও মহিলা শাখায় বড় আপা/শিক্ষক হিসেবে কর্মরত। তারা মাদরাসা প্রাঙ্গণেই একটি কক্ষে বসবাস করেন।

বৃহস্পতিবার সকালে পঞ্চম শ্রেণির ছাত্রীকে নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে ওই পরিবারের যোগাযোগ হয়। বড় হুজুর ওই ছাত্রীর বাবাকে ফোন করে মেয়েকে মাদরাসা থেকে নিয়ে যেতে বলেন। পরে পাশের জহুরুলনগর এলাকার বাসিন্দা, ছাত্রীর বাবা শাহানুর মাদরাসায় গিয়ে মেয়েকে বাড়িতে নেওয়ার সময় ছাত্রী তার বাবা-মাকে জানায়, বড় হুজুর তার শ্লীলতাহানির চেষ্টা করেছেন।


পরে ছাত্রীর বাবা মাদরাসায় গিয়ে আবুল কালাম আজাদের কাছে বিষয়টি নিয়ে জানতে চান। তবে, তিনি অভিযোগ অস্বীকার করেন বলে জানা গেছে। পরে বিষয়টি জামজামি ক্যাম্প পুলিশকে জানানো হয়। এরই মধ্যে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে মাদরাসা থেকে আবুল কালাম আজাদকে আটক করে মারধর করেন। খবর পেয়ে জামজামি ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে ওই ছাত্রীকে নিয়ে তার বাবা-মা থানায় উপস্থিত হয়েছেন।

ছাত্রীর বাবা শাহানুর বলেন, ‘সকালে বড় হুজুর আমাকে ফোন করে বলেন, আপনার মেয়ে বেয়াদব হয়ে গেছে, তাকে নিয়ে যান। মাদরাসা থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় সে জানায়, হুজুর তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা হুজুরকে আটক করে পুলিশে দেয়।’

তবে মাদরাসার কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, ঘটনাটি সাজানো হতে পারে। তাদের ভাষ্য, ওই ছাত্রীকে মাদরাসায় অবস্থানরত অবস্থায় একটি ছেলের সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের বিষয় নিয়ে বড় হুজুর বকাঝকা করেন এবং তাকে বাড়িতে পাঠানোর জন্য অভিভাবকদের খবর দেন। এরপরই তার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।

মাদরাসার রাঁধুনি জানান, কয়েকদিন আগে সন্ধ্যায় তিনি মাদরাসার ভেতরে ও বাইরে ২ জন ছেলেকে ঘোরাফেরা করতে দেখেছেন। বিষয়টি নিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বললে সে একজন ছেলেকে ভালোবাসে বলে জানিয়েছিল।

স্থানীয় কয়েকজন নারীর অভিযোগ, মাদরাসার পেছনে মাঝে মধ্যে অপরিচিত ২ যুবককে ঘোরাফেরা করতে দেখা যেত। তারা ওই মেয়েকে অনেক কিছু দিত। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   শ্লীলতাহানি  হুজুর  মাদরাসা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: