মায়ের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে পুকুরে পড়ে গিয়ে রায়য়ান নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের

2026-09-03T21:13:41+00:00
2026-09-03T21:18:56+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মায়ের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৯:১৮ পিএম
পুকুরে ডুবন্ত শিশু। ছবি : প্রতীকী
নওগাঁর বদলগাছীতে পুকুরে পড়ে গিয়ে রায়য়ান নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের মহদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি মহদীপুর গ্রামের বাসিন্দা।

Advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মায়ের অগোচরে বাড়ির পাশে খেলছিল রায়য়ান। একপর্যায়ে খেলতে খেলতে বাড়ির পাশের আখতারুজ্জামান রঞ্জু মাস্টারের পুকুরপাড়ে যায় সে। সেখানে অসাবধানতাবশত পড়ে যায় শিশুটি।


পরে শিশুটির ফুফু ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় রায়য়ানকে ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারপর পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি বদলগাছী থানায় অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামের নির্দেশনায় এসআই জিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

নজরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   পুকুর  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: