সিরিয়ার কাছে তিন গোলে হেরে বিদায়ের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দের ডসিটিলক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০

2026-09-03T21:26:13+00:00
2026-09-03T21:26:13+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
সিরিয়ার কাছে তিন গোলে হেরে বিদায়ের পথে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দের ডসিটিলক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ ব্যবধানে উড়ে গেছে কোচ জেরার্ড জোন্সের দল। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই ম্যাচ শেষে পয়েন্ট শূন্য থাকায় টুর্নামেন্টের মূল পর্বে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের। সেই সঙ্গে কোচ জোন্সের দল পরিচালনা ও ট্যাকটিক্যাল সামর্থ্য নিয়েও নতুন করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ম্যাচের শুরু থেকেই তাসখন্দের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে সিরিয়া। প্রথমার্ধের ৪৪তম মিনিটে মাঝমাঠ থেকে মুস্তফা শেখ ইউসুফের লম্বা থ্রু পাস ধরে আবদুল্লাহ আলনাজারের ব্যাক পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান বেলাল আল মুসল। গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই বিরতির ঠিক আগমুহূর্তে আল হেরেকের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ানোর প্রয়োজন থাকলেও বাংলাদেশের খেলায় তার কোনো প্রতিফলন মেলেনি। এডাম আব্বাস প্রত্যাশা অনুযায়ী সুযোগ তৈরি করতে ব্যর্থ হলেও রক্ষণে একা লড়াই করে গেছেন জিদান ইউসুফ। মাঝপথে একাধিক দুর্দান্ত সেভ করে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টা করেন গোলরক্ষক রাজ চৌধুরী। ৭০ মিনিটে নাজমুল হুদা ফয়সালের ফাউল থেকে পাওয়া সিরিয়ার বিপজ্জনক শট ও কর্নার ঠেকিয়ে দিলেও ৮৮ মিনিটে শেষ রক্ষা হয়নি। ফ্রি-কিক থেকে আবদুল্লাহ আলনাজারের শট ডি-বক্সে পেয়ে আলতো টাচে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন আল সাররাজ।

এই হারের পর দুই ম্যাচে দুই হারে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে এক জয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে সিরিয়া। বাংলাদেশ যুবাদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনে মাঠের বাইরের কোন্দলকেও দায়ী করছেন বিশ্লেষকরা। টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্প চলাকালে প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যকার হাতাহাতি এবং আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচের চরম ঘাটতি দলের পারফরম্যান্সে স্পষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সিরিয়ার কাছে তিন গোলে হেরে বিদায়ের পথে বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: