দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী, মাথায় ১৫ সেলাই

আনন্দ সময়

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন

2026-09-03T22:06:34+00:00
2026-09-03T22:09:06+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী, মাথায় ১৫ সেলাই
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ১০:০৯ পিএম
ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এতে কপাল ও মাথার সামনের অংশে গুরুতর আঘাত পান অভিনেত্রী। পরে মাথায় মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে এলিনা শাম্মী লেখেন, এদিন সাজ্জাদ সুমন পরিচালিত ‘খুশবু’ ধারাবাহিকের শুটিং ছিল তার। শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে আগের দিন সন্ধ্যায় অটোরিকশায় করে বের হয়েছিলেন তিনি।

Advertisement
অটোরিকশায় উঠলে তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে জানিয়ে শাম্মী লেখেন, চালককে বারবার সতর্ক করে বলেছিলেন, ‘মামা আস্তে যান।’ এমনকি একপর্যায়ে উচ্চস্বরে ‘আস্তে যান আপনি!’ বলেও সতর্ক করেছিলেন। কিন্তু চালক তার কথায় কর্ণপাত না করে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।

এরপরই ঘটে দুর্ঘটনা। অভিনেত্রীর বর্ণনা অনুযায়ী, অটোরিকশার সরু চাকার নিচে পাথরের মতো কিছু পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে ছিটকে পড়েন। অন্যদিকে রাস্তায় ছিটকে পড়েন এলিনা শাম্মী। এরপর অটোরিকশাটি তাঁর ওপর পড়ে যায়।

শাম্মী জানান, অটোরিকশার চাকার স্ক্রু সম্ভবত তার কপাল চিরে দেয়। এতে মাথার সামনের অংশে গুরুতর আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণও হয়।


আহত অবস্থাতেও নিজের হ্যান্ডব্যাগ হাতে নিয়ে অন্য একটি রিকশায় করে নিজেই হাসপাতালে যান অভিনেত্রী। পরে তাঁর কপাল ও মাথার দুটি স্থানে মোট ১৫টি সেলাই দেওয়া হয়।

দুর্ঘটনার পর দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও হতাশা প্রকাশ করেছেন এলিনা। তিনি লেখেন, ‘আমরা বারবার বুঝে যাই জীবন ক্ষণিকের। আর এই যে সোনার দেশ, এখানে জীবনের চেয়ে মৃত্যুর দাপট বেশি।’

খাবারে ভেজাল, নকল ওষুধ, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা, গাড়ির কালো ধোঁয়া ও চালকদের বেপরোয়া আচরণসহ বিভিন্ন বিষয় নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি ‘টেসলা’কে বর্তমান সময়ের ‘মরণফাঁদ’ হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


তবে বড় ধরনের বিপদ থেকে বেঁচে ফেরায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাম্মী। তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা জীবন ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তবে আরও কঠিন কিছু ঘটার সম্ভাবনা ছিল।’

শেষে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে এলিনা শাম্মী বলেন, আল্লাহ যেন তাঁকে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   দুর্ঘটনা  গুরুতর  আহত  অভিনেত্রী  মাথা  ১৫ সেলাই  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: