ইটবাড়িয়ায় বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কাজীর জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ

2026-09-04T00:44:59+00:00
2026-09-04T00:44:59+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইটবাড়িয়ায় বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম 
বৃহস্পতিবার ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা। ছবি : সময়ের আলো
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কাজীর জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে শাহ আলম কাজী অভিযোগ করে বলেন, সোমবার (৩১ আগস্ট) ‘মুখোশ উন্মোচন’ নামের একটি ফেসবুক পেজ থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। আমাকে বা আমার ছেলেকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisement
শাহ আলম কাজী আরও বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে। আমার কোনো ভুল বা ত্রুটি থাকলে দলীয়ভাবে আলোচনা করে সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অপপ্রচারের ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানাসহ এনএসআই ও সিআইডির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন।


এ সময় উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, শাহ আলম কাজী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইটবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, সদস্য সচিব রাসেল হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাসির গাজীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইটবাড়িয়া  বিএনপি  অপপ্রচার  সময়ের আলো  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: