রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে মো. করিম (৩৬) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে

2026-09-04T08:20:31+00:00
2026-09-04T08:20:31+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ এএম 
মো. করিম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে মো. করিম (৩৬) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম ওই ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কেরানিহাট বাজারের প্রবেশমুখে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ থামার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর করিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে অন্ধকারের কারণে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

Advertisement
উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরমান জানান, নিহত করিমের মাথা ও বুকে গুলির ক্ষত এবং ঘাড়, হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, নিহত করিমের বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদকসংক্রান্ত একটি মামলায় তিনি পূর্বে কারাভোগও করেছিলেন।

অপরাধজগতের অভ্যন্তরীণ বিরোধ অথবা মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। করিমের বিরুদ্ধে থাকা অভিযোগ ও তার অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  রাউজান  যুবক  গুলি  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: