ফরিদপুরে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্ক, নিহত ১

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে

2026-09-04T10:48:03+00:00
2026-09-04T10:48:03+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্ক, নিহত ১
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম 
প্রতীকী ছবি
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদরাসার সামনে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত ‘পূর্বাশা পরিবহন’-এর সুপারভাইজার ছিলেন।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়দা বোঝাই একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদরাসার সামনে পৌঁছালে হঠাৎ সেটির একটি টায়ার ফেটে যায়। পরে চালক ট্রাকটি রাস্তার ওপর দাঁড় করিয়ে টায়ার বদলানোর কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সময় বাসের সামনের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান।


এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের অলো/জোই
  বিষয়:   ফরিদপুর  বাস-ট্রাক  সংঘর্ষে নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: