আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,

2026-09-04T12:57:02+00:00
2026-09-04T12:57:02+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম 
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় প্রার্থনা, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভক্তরা অংশ নেন। এ সময় ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Advertisement
উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি মহেশ কুমার ভৌতিকা, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব তপন কুমার বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার সাহা।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন হারান অধিকারী ও বিজয় কুমার সিংহ। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্যের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয় কুমার বিশ্বাস, সদস্য সচিব তন্ময় কুমার ধর, রথতলা দুর্গামন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা ও অশ্বিনী প্রামাণিক প্রমুখ।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশ, জাতি ও বিশ্বমানবের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   আলমডাঙ্গা  বর্ণাঢ্য আয়োজন  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী  উদযাপিত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: