অবসরের পর এই প্রথম জনসমক্ষে মেসি, সঙ্গে আছে পরিবারও

ক্রীড়া ডেস্ক

খেলা

সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফুটবল জগতের মহাতারকা লিওনেল মেসি। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো তাকে

2026-09-04T13:17:38+00:00
2026-09-04T13:19:08+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অবসরের পর এই প্রথম জনসমক্ষে মেসি, সঙ্গে আছে পরিবারও
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ১:১৯ পিএম
পরিবারসহ লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফুটবল জগতের মহাতারকা লিওনেল মেসি। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো তাকে দেখা গেল জনসমক্ষে, সঙ্গে তার পরিবারও রয়েছে।

ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে তার সন্তানরা যখন খেলছিল, তখন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলা দেখছিলেন। মেসি ছিলেন খালি পায়ে। হাতে ছিল আর্জেন্টিনার স্থানীয় চা নামে পরিচিত তার প্রিয় মাতের পাত্র। পাশেই ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

Advertisement
২০২৩ সাল থেকে ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। এই কয়েক বছরে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডায় একান্ত সময় কাটাতে অনেকবারই দেখা গেছে তাকে। তবে, এবারের ব্যপারটা আলাদা। কেননা, ৩১ আগস্ট আর্জেন্টিনাকে বিদায় বলার পর এবারই প্রথম জনসমক্ষে এসেছেন এই ফুটবল তারকা।

এদিকে, আগামী ফিফা আন্তর্জাতিক সূচিতে আলবিসেলেস্তেদের যেকোনো একটি ম্যাচে তাকে আবার দেখতে চান ফুটবলপ্রেমীরা। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে দেশের মাঠে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কমপক্ষে দুই-তিনটি ম্যাচ আয়োজন করতে চাইছে।


অবশ্য, মেসির বিদায়ী ম্যাচের জন্য এএফএ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে, আর্জেন্টিনার সংবাদমাধ্যমে দেশটির রাজধানী বুয়েনস এইরেসের পাশাপাশি কর্দোবা, রোসারিও- এই ৩ শহরে ম্যাচ আয়োজনের ব্যাপারে কথাবার্তা চলছে। সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।

আর্জেন্টিনা সব স্তরের ঘরোয়া ফুটবলের ম্যাচে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে। ১১ জনের ফুটবল, ফুটসাল এবং বিচ সকারসহ পরবর্তী রাউন্ডের সব পুরুষ ও নারী ফুটবল ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিট পেরোনোর পর ১ মিনিট বিরতি দেওয়া হবে। আন্তর্জাতিক ফুটবলে মেসির অবদানকে স্মরণ করতে সবাই ১ মিনিট হাততালি দেবেন।

মাঠে খেলোয়াড়দের শ্রদ্ধা জানানোর পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে নিয়ে বিভিন্ন গান ও স্লোগানের মাধ্যমে উদ্যোগটিকে সমর্থন করছেন অনেকেই। এর প্রথম উদাহরণ দেখা গেছে কোপা আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই হাততালি দিয়ে আর্জেন্টাইন এই তারকাকে সম্মান জানিয়েছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   লিওনেল মেসি  আর্জেন্টিনা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: