দেশের বিচারব্যবস্থা এখনো দুর্বল : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না। অতীতে

2026-09-04T13:57:50+00:00
2026-09-04T14:17:17+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
দেশের বিচারব্যবস্থা এখনো দুর্বল : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ২:১৭ পিএম
নাহিদ ইসলাম। ছবি : সময়ের আলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি। তখন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। দেশের বিচারব্যবস্থা এখনো দুর্বল। তাই বিচারব্যবস্থা জোরদার ও শক্তিশালী করতে হবে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

Advertisement

দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে বহু ধর্ম ও বহু সংস্কৃতির যে ঐতিহ্য বিদ্যমান, সেই ধারা আমাদের বজায় রাখতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী হবে। এর মাধ্যমে আমাদের দেশের সব সম্প্রদায়ের মানুষের বিচার পাওয়ার একটা জায়গা থাকবে।’

বিরোধীদলীয় এই চিফ হুইপ আরও বলেন, ‘আমরা মনে করি আমরা সরকারেই থাকি বা বিরোধীদলেই থাকি, সব রাজনৈতিক দলেরই দায়িত্ব এ দেশে যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   বিচারব্যবস্থা  নাহিদ ইসলাম  জন্মাষ্টমী  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: