যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় এ

2026-09-04T15:01:30+00:00
2026-09-04T16:13:35+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৪:১৩ পিএম
দুর্ঘটনা কবলিত বাস। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি খাদে উল্টে যায়। এ ঘটনায় আহত হন বাসের অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   যাত্রী  বাস  খাদে  আহত  ঝিনাইদহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: