বিমানবন্দরের খুঁটিতে ইন্ডিগোর ফ্লাইটের ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের একটি ধাতব খুঁটিতে ধাক্কা দিয়েছে ইন্ডিগোর একটি বিমান। তবে এতে

2026-09-04T15:03:04+00:00
2026-09-04T15:03:04+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিমানবন্দরের খুঁটিতে ইন্ডিগোর ফ্লাইটের ধাক্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম 
ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের একটি ধাতব খুঁটিতে ধাক্কা দিয়েছে ইন্ডিগোর একটি বিমান। ছবি : সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের একটি ধাতব খুঁটিতে ধাক্কা দিয়েছে ইন্ডিগোর একটি বিমান। তবে এতে বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২ মিনিটে এ ঘটনা ঘটে। নভি মুম্বাই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর ৬ই ২২৫ ফ্লাইটটি বিমানবন্দরের ৬ নম্বর বে-তে পার্ক করার সময় খুঁটিতে ধাক্কা দেয়। বিমানটির নিবন্ধন নম্বর ভিটি-এনওজি।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের পর পার্কিংয়ের সময় বিমানটি ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের খুঁটিতে আঘাত করে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে খুঁটিটি একদিকে বেঁকে থাকতে দেখা গেছে।

ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। দুর্ঘটনার পর বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিমানবন্দর  খুঁটি  ইন্ডিগো  ফ্লাইট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: