কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমিন (১৮) নামে পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমিন (১৮) উপজেলার হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে চোরাকারবারীরা আসছে এই সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে এই অভিযান চালায় বিজিবি সদস্যরা। সেসময় ১ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ রুহুল আমিনকে আটক করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম জি বলেন, বিজিবির সদস্যরা সীমান্তের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন