‘যৌনাঙ্গ চুরির’ গুজবে যেভাবে হত্যার শিকার হচ্ছে আফ্রিকার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘যৌনাঙ্গ চুরি’র অদ্ভুত ও ভিত্তিহীন গুজবে আফ্রিকার অন্তত ৮টি দেশে ব্যাপক গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিবিসির গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিটের

2026-09-04T17:34:34+00:00
2026-09-04T17:43:03+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘যৌনাঙ্গ চুরির’ গুজবে যেভাবে হত্যার শিকার হচ্ছে আফ্রিকার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৫:৪৩ পিএম
বনিফাস এমগালা। ছবি : সংগৃহীত
‘যৌনাঙ্গ চুরি’র অদ্ভুত ও ভিত্তিহীন গুজবে আফ্রিকার অন্তত ৮টি দেশে ব্যাপক গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিবিসির গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, এই কুসংস্কার ও গুজবের জেরে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই মাসের মধ্যে ৮০ জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। 

দেশগুলোর পুলিশ বাহিনীর কাছ থেকে এই তথ্য সংগ্রহ করেছে বিবিসি গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিট।

Advertisement
হাত দিয়ে পিঠে সামান্য টোকা দিলেই পুরুষের যৌনাঙ্গ ছোট কিংবা অদৃশ্য হয়ে যেতে পারে- এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডগুলোর যোগসূত্র রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের কারণে এসব গুজব আরও তীব্র আকার ধারণ করছে।


তানজানিয়ার মেকানিক বনিফাস এমগালা বিবিসিকে জানান, তাকে ও তার এক বন্ধুকে ঘিরে ধরে একদল মানুষ অভিযোগ করে তারা নাকি কারও যৌনাঙ্গ চুরি করেছেন। পরে তাদের ওপর হামলা চালানো হয়।

বিবিসির যাচাই করা ভিডিওতেও এমন বেশ কয়েকটি ঘটনার প্রমাণ মিলেছে।

একটি মিথ্যা গুজব কীভাবে মুহূর্তেই গণহিংসায় রূপ নিয়ে প্রাণঘাতী হয়ে উঠতে পারে আফ্রিকার সাম্প্রতিক ঘটনাগুলো তারই ভয়াবহ উদাহরণ।

সময়ের আলো/মহু

  বিষয়:   আফ্রিকা  হত্যা  যৌনাঙ্গ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: