আফগানিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হচ্ছে ক্যাম্প

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কয়েক দিনের বিশ্রাম শেষে আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবারও

2026-09-04T18:18:58+00:00
2026-09-04T18:18:58+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আফগানিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হচ্ছে ক্যাম্প
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কয়েক দিনের বিশ্রাম শেষে আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবারও মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আফগানিস্তান সিরিজ সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জাতীয় দল ও নির্বাচকদের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ও স্কিল ক্যাম্প।

ভারত এই সময়ে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না। ফলে আন্তর্জাতিক ব্যস্ততার ফাঁকে ক্রিকেটারদের ফিটনেস ও দক্ষতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্যাম্পের শুরুতে ফিটনেস নিয়ে কাজ হবে, এরপর শুরু হবে স্কিল অনুশীলন।

Advertisement
বিদেশি কোচরা ছুটিতে থাকায় ক্যাম্পের দায়িত্বে থাকবেন দেশি কোচরা।


অবশ্য অক্টোবরের শুরুতেই আবার ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দলের সূচি। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। সেখানে একটি টেস্টের পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও হবে।

ত্রিদেশীয় সিরিজটি নিয়ে তিন দেশের সম্মতিও হয়েছে। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শুরুতে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরে তারা সিরিজটি খেলতে রাজি হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। সেই ব্যস্ত সূচির আগে মিরপুরের ক্যাম্পে নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আফগানিস্তান  সিরিজ  মিরপুর  ক্যাম্প  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: