লুটপাট করে বিদ‍্যুৎ-গ‍্যাস সেক্টর ধ্বংস করে দিয়েছে আ. লীগ : প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিকদল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের বিদ‍্যুৎ ও গ‍্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য

2026-09-04T20:12:35+00:00
2026-09-04T20:12:35+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
লুটপাট করে বিদ‍্যুৎ-গ‍্যাস সেক্টর ধ্বংস করে দিয়েছে আ. লীগ : প্রিন্স
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম 
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিকদল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের বিদ‍্যুৎ ও গ‍্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোহাটা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ‍্যুৎ ও গ‍্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার এর দায় বহন করছে। অতীতেও দেশের সকল সংকটে বিএনপি উদ্ধারের দায়িত্ব পালন করেছে। বর্তমান সরকারও বিপর্যস্ত দেশকে এগিয়ে নিয়ে কাজ করছে। এই দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমাদেরকে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। দল বা সরকার বিব্রত হয়, এমন কোন কাজ করা যাবে না। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। 

Advertisement
তিনি আরও বলেন, অতীতের সকল আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে দেশের জনগণ বিএনপির সঙ্গে ছিল। আগামীতেও দেশের জনগণ বিএনপির পাশে থাকবে। কিন্তু বিরোধীদল লংমার্চ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা যদি জনগণকে দুর্ভোগে ফেলে ফায়দা হাসিল করতে চায় তাহলে জনগণ তাদের বর্জন করবে। 


সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ‍্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক, বিএনপি নেতা আব্দুস সালাম, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, বিএনপি নেতা আব্দুস সাত্তার, জেলা মৎস্যজীবী দলর সভাপতি আহম্মেদ সাকিব প্রমূখ।   

এদিকে সভা শেষে এক র‍্যালি উপজেলার গোহাটা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে ব‍্যানার ও ফেস্টুনে সুসজ্জিত হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

সময়ের আলো/আতা
  বিষয়:   আওয়ামী লীগ  লুটপাট  বিদ‍্যুৎ  গ‍্যাস  এমরান সালেহ প্রিন্স  বিএনপি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: