অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫) নামের দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪

2026-09-04T22:33:28+00:00
2026-09-04T22:36:55+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ১০:৩৬ পিএম
অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫) নামের দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজেদ গাজী উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে ও নিহত আছিরন বিবি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী। আছিরন বিবি সম্পর্কে আমজেদ গাজীর ফুফু ছিলেন।

Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী যাত্রীবাহী গড়াই পরিবহন বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৪৮৪) ধাক্কায় একটি মোটরসাইকেলের দুইজন আরোহী গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলটি বাসের সামনে ইঞ্জিনের পাশে আটকে গেলে চালক ও সহকারীরা বাস ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহত মোটরসাইকেল আরোহী পুরুষ ও বৃদ্ধা নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, মাথায় গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই জন আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   অভয়নগর  বাস  মোটরসাইকেল  সংঘর্ষ  নিহত  সময়ের আলো  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: