লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন

2026-09-05T08:54:18+00:00
2026-09-05T08:54:18+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
সরকার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

Advertisement
নাহিদ ইসলাম বলেন, যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। নতুন করে যারা স্বৈরাচারী হয়ে উঠছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে—এই লংমার্চ তাদের বিরুদ্ধে।

তিনি বলেন, লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হলে ছয় দফা আর ছয় দফা থাকবে না, তা এক দফায় পরিণত হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জনগণের দাবি আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। বাধা দিয়ে এই কর্মসূচি থামানো যাবে না।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  এনসিপি  জামায়াত ইসলামী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: