অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি

যশোর সংবাদদাতা

সারাদেশ

যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি অ্যাম্বুলেন্সেই একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে যশোরের চূড়ামনকাটি

2026-09-05T11:31:00+00:00
2026-09-05T11:31:00+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি
যশোর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ এএম 
সংগৃহীত ছবি
যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি অ্যাম্বুলেন্সেই একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে যশোরের চূড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

কারা সূত্র জানায়, হাজতি বৃষ্টি খাতুনকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে রাত আটটা চল্লিশ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সটি যশোরের চূড়ামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র আকার ধারণ করে এবং পথেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

Advertisement

সন্তান প্রসবের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মা ও শিশুর চিকিৎসার ব্যবস্থা নেয়। এ সময় নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। পাশাপাশি ফুল দিয়ে মা ও নবজাতককে শুভেচ্ছা জানানো এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনা অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কারা কর্তৃপক্ষের এই সহায়তা অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   অ্যাম্বুলেন্স  সন্তানের জন্ম  নারী  হাজতি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: