‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের সিদ্ধিরগঞ্জের পথসভায় তিনি এ স্লোগান দেন।
নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চ সফল হবে। তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। তা না হলে সরকারকে গদি ছাড়তে বাধ্য করা হবে।
তিনি বলেন, গণভোটের গণরায় অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে।
দলীয়করণ বন্ধসহ এসব দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান নাহিদ ইসলাম।
সময়ের আলো/এমকে