বিস্ফোরণে কাঁপল বলিভিয়ার সামরিক ব্যারাক, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

2026-09-05T12:54:09+00:00
2026-09-05T12:54:09+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিস্ফোরণে কাঁপল বলিভিয়ার সামরিক ব্যারাক, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম 
বলিভিয়ার একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর।

শনিবার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ভিয়াচায় এ বিস্ফোরণ ঘটে। আতশবাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের একটি এলাকায় বিস্ফোরণের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণটি শুরু হয়ে থাকতে পারে। তবে এর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন ৬২ জন। তাঁদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।


বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায়। আহতদের উদ্ধার ও চিকিৎসাকেন্দ্রে নিতে সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

নেব্রাস্কা বলেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করেছেন। এতে আবার বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র : রয়টার্স


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিস্ফোরণ  বলিভিয়া  সামরিক  ব্যারাক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: