ভূমিধসের আশঙ্কায় জাপানে হাই অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি হিমবাহ ও ভূমি ধসের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে নেপাল ও চীন। সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই এবার এশিয়ার

2026-09-05T12:56:14+00:00
2026-09-05T13:00:59+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভূমিধসের আশঙ্কায় জাপানে হাই অ্যালার্ট জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম 
কাগোশিমা প্রদেশ। ছবি : সংগৃহীত
সম্প্রতি হিমবাহ ও ভূমি ধসের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে নেপাল ও চীন। সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই এবার এশিয়ার আরেক দেশ জাপানেও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তাই দেশটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর শনিবার (৫ সেপ্টেম্বর) কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরের জন্য সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা।

Advertisement
এই বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ভূমিধস ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত অঞ্চলগুলোতে যেকোনো সময় বড় ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


সংস্থাটি বলেছে, ঝড় অব্যাহত থাকায় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের জানিয়েছে, যদি কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পৌঁছানো খুব ঝুঁকিপূর্ণ হয়, তবে তাদের উচিত খাড়া পাহাড় ও নদী-নালা থেকে দূরের কোনো ভবনে আশ্রয় নেওয়া।

সতর্কবার্তায় আরও বলা হয়, বিশেষ সতর্কতা জারির জন্য অপেক্ষা করলে নিরাপদে পালানোর জন্য অনেক দেরি হয়ে যেতে পারে। এজন্য নিজের এবং প্রিয়জনদের জীবন রক্ষা করতে অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া, জনসাধারণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   জাপান  ভূমিধস  হাই অ্যালার্ট  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: