চীনে প্রবল বর্ষণে বাঁধ ভেঙে নিখোঁজ বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঘূর্নিঝড় তাইফুন সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি বাঁধ ভেঙে গেছে। এতে নিখোঁজ হয়েছেন

2026-09-05T13:52:15+00:00
2026-09-05T13:53:27+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চীনে প্রবল বর্ষণে বাঁধ ভেঙে নিখোঁজ বহু মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১:৫৩ পিএম
বাঁধ ভেঙে প্লাবিত পুতিয়ান শহর। ছবি : সংগৃহীত
ঘূর্নিঝড় তাইফুন সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি বাঁধ ভেঙে গেছে। এতে নিখোঁজ হয়েছেন মুলান নদীর তীরে অবস্থিত শহরটির বহু মানুষ।

তাইফুনের প্রভাবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয় চেংজিয়াংয়ে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ওইদিন স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মুলান নদীর বাঁধ ভেঙে গিয়ে শহরে ঢুকে পড়ে বিপুল পরিমাণ পানি। এতে অনেক এলাকা প্লাবিত হয়ে যায়।

Advertisement
আকস্মিক এই বন্যা বিপর্যয়ের পরের দিন শুক্রবার পুতিয়ান শহরের এক প্রশাসনিক কর্মকর্তা চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, ‘বহুসংখ্যক মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। এছাড়া, বন্যায় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে।’


ওই কর্মকর্তা আরও জানান, পুতিয়ানের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১ হাজার ২৬০ জনকে উদ্ধার করে ৩০টি সরকারি দুর্যোগ আশ্রয়শিবিরে রাখা হয়েছে।

শনিবার থেকে যদিও বৃষ্টি খানিকটা কম, কিন্তু ফুজিয়ান প্রদেশের আবহাওয়া দফতরের পূর্বাভাসে শীঘ্রই পরিস্থিতি উন্নতির কোনো বার্তা পাওয়া যায়নি। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরও অন্তত ৪ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে পুতিয়ান ও সংলগ্ন এলাকাগুলোতে।

সিনহুয়াকে ওই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীবাহিনীকে সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সময়ের আলো/মহু
  বিষয়:   চীন  বাঁধ  বন্যা  নিখোঁজ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: