কুমিল্লার দাউদকান্দি অতিক্রম করে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে সোয়া আটটার দিকে একটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন জোটের নেতাকর্মীরা।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, লংমার্চের এই গাড়িবহর বিকেল চারটার মধ্যে মিরসরাইয়ে পৌঁছানোর কথা রয়েছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন জানান, তাদের নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছেন এবং তারা আশা করছেন সন্ধ্যা সাতটার মধ্যেই লংমার্চটি চট্টগ্রামের লালদীঘির ময়দানে গিয়ে পৌঁছাবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের মূল দাবিগুলো সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোট এই লংমার্চের আয়োজন করেছে।
সময়ের আলো/জোই